এডঃ দিদারুল ইসলাম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এবং মহেশখালী উপজেলার বড় মহেশখালী নিবাসী এডভোকেট মোহাম্মদ দিদারুল ইসলাম অদ্য মঙ্গলবার ১৯ ডিসেম্বর’২০১৭ইং দুপুর ১২.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —- রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৫ বৎসর। এসময় তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ২০ ডিসেম্বর’২০১৭ইং সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মদ বকসুর বাপের ডেইল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ দিদারুল ইসলাম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্তা প্রেরক
(জিয়া উদ্দিন আহমদ)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।