সাদ্দাম হোসাইন : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প হতে অপহৃত যুবককে উদ্ধার করেছে পরিবারের নিকট হস্তান্তর করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
৩১ জানুয়ারী (রবিবার) দুপুরে টেকনাফের নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ১৬এপিবিএন সদস্যরা হ্নীলা দরগাহ ষ্টেশন এলাকা হতে লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের এ-ব্লকের ৯১নং রোমের বাসিন্দা নুরুল হাকিমের পুত্র সাদ্দাম হোসেন (১৯) কে উদ্ধার করে বøক মাঝিসহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের গত ২৬জানুয়ারী রাত ৮টারদিকে ডি-ব্লক সংলগ্ন তুলঅ বাগান এলাকা হতে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী রোহিঙ্গা যুবক সাদ্দামকে অপহরণ করেন। এই ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযানের পর অপহরণকারীরা নিরুপায় হয়ে অপহৃত যুবকে ফেলে পালিয়ে গেলে তাকে উদ্ধার করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ###
