টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকার স্থানীয় মাদক সেবী ও অবৈধ অস্ত্রধারীর গুলিতে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। ডাকাত গ্রæপের অপকর্ম ধামা-চাপা দিতে গুলিবিদ্ধ শিশুর মা-বাবাকে জিম্মি করে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, ১৫ নভেম্বর রাত ৮টারদিকে পশ্চিম লেদা নুর আলী পাড়ার আবুল হোছনের পুত্র ইয়াবা কিং ও সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে তুচ্ছ একটি বিষয় নিয়ে ইয়াবা কিং খালেকের সাথে অপর এক ব্যক্তির কথা কাটাকাটি ও সংঘর্ষের সুত্রপাত হয়। এমন সময় হঠাৎ ইয়াবা কারবারী খালেকের ভাই মদ্যপ আব্দুল আউয়াল (২৩) অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে পাশর্^বর্তী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-১০ বøকের বাসিন্দা খাইরুল বশরের পুত্র মোঃ নুরুল ইসলাম ওরফে মনু মিয়া (৯) এর পেটের মধ্যে গিয়ে লাগে। এতে ঐ শিশুর নাড়ি-ভূঁড়ি বের হয়ে আসে। হামলাকারীরা তাদের অপকর্ম ধামা-চাপা দেওয়ার জন্য পাশর্^বর্তী একটি বাড়িতে নিয়ে গ্রাম্য ডাক্তার এনে গোপনে চিকিৎসা দিচ্ছে বলে জানা গেছে।
এই ব্যাপারে নয়াপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এসআই মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেনা এবং কেউ অবহিত করেননি।
উক্ত এলাকার চিহ্নিত কিছু স্থানীয় মাদক কারবারী এবং অবৈধ অস্ত্রধারী নিজেদের অপরাধ জগত নিয়ন্ত্রণের জন্য রোহিঙ্গাদের সমন্বয়ে একটি গ্রæপ সৃষ্টি করেছে। তারাই নানা অপরাধ করে রাম-রাজত্ব চালালেও ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। কিছুদিন আগেও বখাটে থাকা যুবকদের কারা অবৈধ অস্ত্র সরবরাহ করে এবং মাদকসেবী বানিয়ে সমাজে একের পর এক অপরাধ সংঘটিত করার নেপথ্য নায়ক হিসেবে রয়েছে তাদেরও সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। #
