মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
মুক্তিযোদ্ধা ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্ঠার আবদুস শুকুরের সহধর্মীনি খালেদা বেগমের আত্মার মাগফেরাত কামনায় ইছালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, তাহলিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খতমে কোরআন, দোয়া মাহফিল শেষে বিভিন্ন এতিম খানার কয়েক শত এতিম নিবাসী ছাত্র, অনাথদের মাঝে খাবার বিতরন করা হয়।
মরহুমা খালেদা বেগম নারী ছিলেন জাগরনের পথিকৃত ছিলেন । মুক্তিযোদ্ধের স্বপক্ষে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষা বিস্তারে ও সমাজসেবায় তিনি ছিলেন একজন নিখুঁত উন্নয়ণকর্মী। জীবনের পুরোটা সময় তিনি নিজ সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার পাশাপাশি নিভৃতে মানুষের জন্য কাজ করে গেছেন।
অনুষ্ঠানে সাংসদ আবদুর রহমান বদি, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দীন খাঁন, ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান, মরহুমের বড়পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: এ, কে এম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ হোছাইন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, আবুল কালাম আজাদ, মরহুমের সুযোগ্য সন্তান উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আখতার শাহীন, কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র প্রভাষিকা নাসিম আখতার শাহীন, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও টেকনাফ টুডে ডটকম সম্পাদক নুরুল করিম রাসেল, সাবেক পৌর যুবলীগ সভাপতি মঞ্জুরুল করিম সোহাগ, সুরাইয়া নাজনীন শিউলী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোহানা নাসরীন হ্যাপী, সাংবাদিক আবদুস সালাম, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান, সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, মুহাম্মদ জুবাইর, আবছার কবির আকাশ, ফরহাদ রহমান, নুরুল আলম, জাহাঙ্গীর আলম, শহিদুল্লাহ, শমসু উদ্দীন, সামাজিক রাজনৈতিক, গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মরহুমা খালেদা বেগম তার কাজের স্বীকৃতি স্বরুপ ২০১৪ সালে তিনি জয়ীতা নির্বাচিত হন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৮ টার সময় চট্টগ্রামের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।
