হ্নীলায় গভীর রাতে বসত-বাড়ি হতে সিএনজি চুরি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় গত ৩মাস আগে ক্রয় করা একটি সিএনজি বসত-বাড়ি হতে চুরি হয়ে গেছে। এই ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে এবং কোন সুহৃদবান ব্যক্তি সন্ধান পেলে নিম্ম ঠিকানায় অবহিত করার জন্য আহবান জানানো যাচ্ছে।
জানা যায়, চলতি ১৯মে ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আজিজুল হকের ৩য়পুত্র মোহাম্মদ ফোরকানের সড়কে নিজে চালানোর জন্য চলতি বছরের গত ২০জানুয়ারী একটি নাম্বারবিহীন অনটেস্ট সিএনজি কক্সবাজার-থ-১১- (চেসিস নং-১০০৬৫, ইঞ্জিন নং-২১৫৭৮) এর গাড়িটি জয়নালের বাড়ি থেকে কে বা কারা নিয়ে গেছে। সম্ভাব্য স্থানে খোঁজাখুজির পর কোথাও না পেয়ে ঐদিন বিকালে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। কোন সৃহৃদয়বান চালক, ব্যক্তি এই গাড়ির সন্ধান পেলে নিম্মঠিকানায় জানানোর জন্য সবিনয় আহবান জানানো হচ্ছে।

যোগাযোগের ঠিকানা-
মোহাম্মদ ফোরকান
মোবাইল নং-০১৮৫৬-৭৩৪৯২৯। ##