হুমায়ূন রশিদ : মালয়েশিয়ায় একটি বহুতল ভবনে কাজ করার সময় কর্মরত অবস্থায় বাংলাদেশী এক শ্রমিক পড়ে মুমূর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সুত্র জানায়, ৪ এপ্রিল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টারদিকে মালয়েশিয়ার কুয়াংতং শহরে এক বহুতল ভবনে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিল বাংলাদেশী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর হাফেজ আহমদের পুত্র মোঃ ফারুক (৩০) বলে নিশ্চিত করেন মালয়েশিয়ায় অবস্থানকারী হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা শিয়াইল্যাঘোনার মৃত ইউছুপ আলীর পুত্র আব্দুর রহিম।
