সংবাদ বিজ্ঞপ্তি : সারা বিশ্বে কোভিক-১৯ নোবেল করোনা ভাইরাস নামক প্রাণঘাতি রোগটি মহামারি আকার ধারণ করায় বাংলাদেশ সরকার ২৭শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে সারাদেশে লকডাউন ঘোষণা করে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলে । যেহেতু দেশের মানুষের জরুরী ঔষধ সরবরাহের স্বার্থে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ উপজেলা শাখা কর্তৃক সংগঠন এর সদস্যদের কাজের লিমিটেশন আরোপ করেছে সংগঠন এর নের্তৃবৃন্দ। যদিও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী না থাকা সত্ত্বেও জরুরী ঔষধ সরবরাহের স্বার্থে আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত ফার্মেসী র চাহিদা বুকিং, সরবরাহ এবং কালেকশন সতর্কতার সঙ্গে অব্যাহত রাখার ঘোষণা করেন টেকনাফ ফারিয়া র সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম । এতে সকলের পক্ষ থেকে পেশাগত সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা র কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা র কার্যালয়, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান,উখিয়া টেকনাফ ম্যানেজার এসোসিয়েশন পিএমএ চেয়ারম্যান শাহ আলম এর নিকট অনুলিপি প্রেরণ করা হয় । নিজে বাচুন, নিজের পরিবার বাচান, দেশের মানুষকে সচেতন করুন।
