বার্তা পরিবেশক : টেকনাফে শিল্পকলা একাডেমির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বিকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একাডেমীর সাধারণ সম্পাদক তোয়াক্কল হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাষ্টার বশিরুল ইসলাম, মাষ্টার তরুণ বিকাশ দত্ত, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, শিল্পী হাফেজ আহমদ, আবুল ইসলাম, কনক বড়ুয়া, লাল মিয়া, জসিম উদ্দিন, শিল্পী নূরুল আবছার প্রমুখ।
২০ জুন বৃহস্পতিবার থেকে উপজেলা শিল্পকলা একাডেমীতে নিয়মিত ক্লাশ চলবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিদিন বৃহস্পতিবার বিকাল ৪টা এবং জুমাবার সকাল ৯টায় যথাসময়ে ক্লাশে উপস্থিত থাকতে হবে।
