হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যং এলাকা দিয়ে মায়ানমার সীমান্ত সংলগ্ন লালদ্বীপে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশী এক যুবক রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ১লা অক্টোবর সকাল ১০টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড উত্তর পাড়ার ইলিয়াছের পুত্র ওমর ফারুক (১৮) মায়ানমারের লালদ্বীপে মাইন বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি ও বাম পায়ের হাঁটুতে রক্তাক্ত হয়ে পড়ে। পরে দ্বীপে স্বশস্ত্র অবস্থানে থাকা আরএসও সদস্যরা তার পরিবারের সাথে যোগাযোগ করে এই পাড়ে পৌঁছে দিলে তাকে উদ্ধার করে দ্রæত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা এই দ্বীপে ফলের জন্য গিয়ে মাইন বিস্ফোরণে এই যুবক রক্তাক্ত হয় বলে প্রচার করলেও মুলত কি কাজে সে যুবক ঐ দ্বীপে গেল তা স্পষ্ট করে কেউ বলতে পারছেনা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন মারফতে জেনেছি সকাল ১০টারদিকে অবৈধভাবে হোয়াইক্যং উত্তর পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মায়ানমার অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে যায়। সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আহত হয়েছে। পরে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা অবগত হয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ###
