চকরিয়ায় থাইল্যান্ড ফেরত প্রবাসি যুবককে ১০হাজার টাকা জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় মো.শফিক নামের থাইল্যান্ড প্রবাসী এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) দুপুরে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ঘনশ্যামবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, কয়েকদিন আগে থাইল্যান্ড থেকে বাড়িতে আসেন ওই যুবক। এরপর প্রবাসী ওই যুবক বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।
এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাকে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দিই। যদি আবার এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #