নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার উদ্যোগে রবিবার ৮ মার্চ সকালে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পালাকাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কে এম সালাহ উদ্দীন।
সভায় প্রধান আলোচক ছিলেন সনাক চকরিয়ার অতিরিক্ত সভাপতি বুলবুল জান্নাত শাহিন। বক্তব্য রাখেন টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম, ইয়েস সদস্য ইশফাতুল হোসাইন। দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস দলনেতা নাসরিন আকতার সুমু। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীরদাদ হোসাইন, সিনিয়র শিক্ষক দীন মোঃ মুসা, মো. ফরহাদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম, কফিস উদ্দীন, খাদিজা তাছনিম পপি, ইয়েস সহদলনেতা রোকেয়া পারভিন রুক্সি ও আলী মর্তুজা টিটু, ইয়েস সদস্য নাসরিন তোহফা, আসমাউল হোসনা ও সাদিয়াতুন নাহার।
সভায় বক্তারা বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন চিন্তা করা, কোন মতেই কাম্য হতে পারে না। বর্তমানে নারীরা ঘরে-বাইরে পুরুষদের সাথে সততা ও দক্ষতার সাথে সমান তালে কাজ করে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, একবিংশ শতাব্দিতে এসেও সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় এখনো নারীদের লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নির্যাতন প্রতিরোধ, সংসারে ও কর্মক্ষেত্রে প্রাপ্য অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় আন্দোলন করতে হচ্ছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতে হলে সকলক্ষেত্রে মর্যাদার সাথে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, সুশাসন ও সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।#
