প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার পৌরসভার টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতা মোমেনা বেগম অদ্য ২৯/১/২০২৩খ্রি: তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ২৯/০১/২০২৩খ্রি: রবিবার, বাদ মাগরিব কক্সবাজার পৌরসভার তারাবনিয়াছড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার পৌরসভার টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতা মোমেনা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
