টেকনাফে ইয়াবাসহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
জানা যায়, গত ১৮ফেব্রুয়ারীরাত পৌনে ১২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি টেকনাফ স্টেশান গোপন সংবাদের ভিত্তিতে একটি দল নিয়ে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি এলাকায় একটি লোকাল বাসে তল্লাশী চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ মাঈনুদ্দিন (১৮) নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। ১৯ ফেব্রুয়ারী সকালে আটককৃত ইয়াবা ও আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।