হুমায়রা হিমু তোরে কতো ভালোবাসি ছবির অপেক্ষায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হোমায়রা হিমু যে ক’টিতে অভিনয় করেছেন সব-ই প্রশংসিত হয়েছে। গত বছরের শেষের দিকে দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী।

নাম ‘তোরে কতো ভালোবাসি’। এটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল। বর্তমানে এ ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন হিমু। কিন্তু করোনাভাইরাস তার এ অপেক্ষার পালা দীর্ঘায়িত করেছে। ছবিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘এর গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালোলাগায় কাজটি করেছি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে।

সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।’ প্রসঙ্গত, ২০১১ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে হিমু অভিনয় করে বেশ প্রশংসিত হন। সর্বশেষ ২০১৪ সালে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতে অভিনয় করেন তিনি।