টেকনাফ টুডে ডেস্ক : করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন ‘বাহুবলি’-খ্যাত দক্ষিণ ভারতীয় পরিচালক এস এস রাজামৌলি ও তার পুরো পরিবার। কভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানান নির্মাতা।
রাজামৌলি লেখেন, “কিছুদিন ধরে আমি ও আমার পুরো পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বরটা যদিও ভয়ানক কিছু নয়, তবুও আমার কভিড-১৯ টেস্ট করাই। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।”
আরও বলেন, “করোনার জন্য ভয়ঙ্কর কোনো উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি। যাতে আমরাও অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি।”
এরপরই দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে আশীর্বাদ যান তিনি।
খুব শিগগিরই বিগ বাজেট ছবি ‘আরআরআর’-এর শুটিং শুরু করার কথা রয়েছে এস এস রাজামৌলির। এতে অভিনয় করছেন ভারতের বিভিন্ন অঞ্চলের তারকারা।
