মোটর সাইকেলে অভিনব কায়দায় ফিটিং করে পাচারকালে ইয়াবাসহ হ্নীলার মামুন আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফ সড়কে মোটর সাইকেলের টাংকির ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে বিজিবি জওয়ানেরা ইয়াবা ও মোটর সাইকেলসহ মামুন নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১৯জুলাই সকাল সোয়া ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি মোটর সাইকেল থামানোর জন্য সংকেত দেয়। তখন ধাওয়া করে হ্নীলা আলী আকবর পাড়ার মোঃ মঞ্জুর আলমের পুত্র মোঃ মামুন (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তখন তার স্বীকারোক্তিমতে মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তৈলের টাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৩৮লক্ষ ১০হাজার টাকা মূল্যমানের ১২হাজার ৭শ পিস ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ করে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###