নুরুল করিম রাসেল-১৩ ডিসেম্বর।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামীলীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের নামে কেউ অপকর্ম করবেন না। মনে রাখবেন সাধারন মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। সাধারণ মানুষের পাশে যান।
তিনি বলেন বিএনপি ১০ ডিসেম্বর পরাজিত হয়েছে। তারা সুপার ফ্লপ। আওয়ামী লীগ জিতেছে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগের আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার দুপুর আড়াই টায় বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার সাড়ে ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এর পর কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের পর উদ্বোধনী বক্তব্যে রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামীলীগ কেন্দ্রিয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপ মন্ত্রী ব্যরিস্টার মুহিবুবুল হাসান চৌধুরী নওফেল, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দীর্ঘ ৭ বছর পর আজ মংগলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে আসতে থাকে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।
সম্মেলন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি এডভোকেট ফরিদুল ইসলামকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। এছাড়া মোস্তাক আহমদ চৌধুরীকে প্রাদেশীক পরিষদ সদস্য ঘোষনা করা হয়।
