এম.জিয়াবুল হক : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলার ১২টি পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার নতুন ঘর। গতকাল মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জন্মশত বর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পরিবারের নারী-পুরুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার জন্মশত বর্ষের কেক কাটেন এমপি জাফর আলম।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইকা শাহাদাত এর সভাপতিত্বে জাতির পিতার জন্মশত বর্ষের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, পেকুয়া থানার ওসি মো.কামরুল আজম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আলহাজ লায়ন কমরউদ্দিন আহমদ, পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি চেয়ারম্যান কামাল হোসেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদ চৌধুরী, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উলাহ ওয়াসিম, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নাছির উদ্দিন বাদশা, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর।
এছাড়াও জাতির পিতার জন্মশত বার্ষিকীর দিনব্যাপী নানা আয়োজনে পেকুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের সকল সদস্য, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল আজম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ১২টি ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার নতুন ঘর দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে এদিন তিনটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি আনুষ্ঠানিক তুলে দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলম। ##
