বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মুনির আহমদ মেরিন ড্রাইভ সড়কে মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির আহমদ মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন।
জানা যায়, শনিবার কক্সবাজার থেকে আসার পথে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ নামক স্থানে মাগরিবের নামাজ
পড়ে গাড়িতে উঠার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
সাথে সাথে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।