বার্তা পরিবেশক : চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়শেন অব টেকনাফ (চুসাট) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ইং নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নওশাদ আকবর ও সাধারণ সম্পাদক পদে টিটু ধর নির্বাচিত হয়েছেন।
গতকাল ১৮ ফেব্রুয়ারী চুসাট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ইং এর প্রধান নির্বাচন কমিশনার ডঃ রাশেদ মোস্তফা, সহকারি নির্বাচন কমিশনার প্রফেসর ডঃ মোঃ মোরশেদুল হক ও ইব্রাহিম আল হায়দার স্বাক্ষরিত ফলাফল ঘোষণা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়শেন অব টেকনাফ (চুসাট) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ইং এর জন্য সভাপতি পদে মনোনীত প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের নওশাদ আকবর এবং সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের টিটু ধর বৈধ প্রার্থী ছিল।
চুসাটের গঠনতন্ত্র মোতাবেক গতকাল ১৮ই ফেব্রুয়ারী পর্যন্ত উক্ত পদদ্বয়ে প্রতিদ্বন্দি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নওশাদ আকবর ও সাধারণ সম্পাদক পদে টিটু ধর নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিগণ দ্রæত আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে ২১দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির তালিকা সাধারণ সভায় প্রস্তাব ও অনুমোদন নিয়ে পরবর্তী ১বছর সংগঠনের গঠনতন্ত্র অনুসারে সকল কার্যাদি পরিচালনা করবেন।
উল্লেখ্য,এই সংগঠনটি ২০২৭ইং সালে প্রতিষ্ঠার পর হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিটি এলাকায় অবস্থানরত টেকনাফের শিক্ষার্থীদের জন্য সৌহার্দ্য ও সম্প্রীতিতে বলিয়ান হয়ে সার্বিক সহায়তায় কাজ করে আসছে। ###
