বিশেষ প্রতিনিধি : টেকনাফে মাদক বিরোধী যৌথ ট্রাস্কফোর্সের অভিযানে অবৈধ সিসি ক্যামেরা ও সিসি টিভি, ধারালো কিরিচ, মুঠোফোন এবং মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
সুত্রে জানায়, ৬সেপ্টেম্বর দুপুর ২টারদিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে দুপুর ১২টায় আইন-শৃংখলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ ট্রাস্ক ফোর্সের সমন্বয়ে সিরাজুল হক উরফে চান মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার বাড়ীর অভ্যান্তরে ও বাড়ির সম্মুখে রাস্তায় সন্দেহ জনক পয়েন্ট গুলোতে অভিযান চালিয়ে ১২টি সিসি ক্যামরার সেটআপ ও বসত-ভিটার অভ্যন্তরে লুকানো অবস্থায় ৩টি কিরিচ, ১টি ফোনসেটসহ একটি মোটর সাইকেল (কক্সবাজার ল-১১-২২৩৩) জব্দ করা হয়েছে।
এবিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জানান, মাদক বিরোধী যৌথ অভিযানের অংশ হিসাবে উক্ত বাড়ী তল্লাশী কার্য্যক্রম পরিচালনা করেছি। সে প্রশাসনের গতিবিধি লক্ষ্য রেখে গ্রেফতার এড়াতে বেআইনীভাবে এসব সিসি ক্যামেরা ব্যবহার করে আসছিলো। এসময় কোন মাদক পাওয়া না গেলেও ইয়াবার গন্ধ পাওয়া গেছে। ঘটনাস্থলে মৌলভী নুরুল হক নামক সিরাজুল ইসলামের এক ভাইকে পাওয়া গেলেও কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানায়, স্থানীয় প্রতিপক্ষরা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে পরিবারকে ঘায়েল করতে বাড়ীতে অভিযান চালিয়েছেন। ভাই সিরাজ প্রঃ চান মিয়া একজন পশু আমদানী কারক। শাহপরীর দ্বীপ করিডোরে পশু আমদানী করে সরকাররে রাজস্ব দিয়ে যাচেছন। ইতিমধ্যে আমাকে ও পরিবারকে ঘায়েল করতে নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচেছ কুচক্রি মহল। এ সব ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে বাড়ীর আশ পাশ্বে সিসি ক্যামরা বসানো হয়েছিল।
