চকরিয়া শহরে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রয়েল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটউটের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া পৌর সদরের সমবায় সমিতি মার্কেট ২য় তলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রয়েল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটউটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হক কামাল, চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, চিরিংগা সমিতির সভাপতি নুরুল হুদা নুরু, সম্পাদক সেলিম উদ্দিন লিটন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু মুছা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাসুদ রেজা চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম,পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি জাহেদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রয়েল ট্রেনিং ইনস্টিটিউট এর স্বত্তাধিকারী মোহাম্মদ ইসহাক ও সঞ্চালনায় ছিলেন মোহনা শিল্পী গোষ্ঠীর উপপরিচালক ইশফাতুল ইসলাম।##