বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমান নগদ টাকাসহ দুই যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নগদ ৩০ লাখ ৭৫ হাজার ৮শ টাকা ও মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে উ‌খিয়ার বালুখালী রোহিঙ্গা ক‌্যাম্প-৯ এর ফুটবল খেলার মাঠ সংলগ্ন ডিউটি পোষ্ট এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে মো: রিয়াজ উদ্দিন রিয়াজ (৪০) ও আখতার কামালের ছেলে রিয়াদ কামাল(২০)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান, দুই ব্যক্তিকে মোটর সাইকেল যোগে ক্যাম্প থেকে বের হওয়ার পথে সন্দেহবশত: থামিয়ে তল্লাশির একপর্যায়ে তাদের ব্যাগ থেকে বিপূল পরিমান নগদ টাকা জব্দ করা হয়।

এ সময় রিয়াজ উদ্দিন রিয়াজ এর কাঁধে ঝুলানো ব্যাগ এবং পরিহিত প্যান্ট এর ভেতর(কোমর) থেকে মোট ২৯,৭৫,৮০০ টাকা এবং রিয়াদ কামাল এর পকেট থেকে ১ লাখ টাকাসহ মোট ৩০ লাখ ৭৫ হাজার ৮শ টাকা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে যৌক্তিক কোন জবাব দিতে পারেনি।

এ ব্যাপারে ‌অর্থের উৎসসহ বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন এর এই কর্মকর্তা।