সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত মালেশিয়ান বানিজ্যিক জাহাজে ডাকাতির সময় কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে আনোয়া উপজেলার ৯জন ডাকাত সদস্যকে আটক করেছে।
৯ফেব্রæয়ারী সকাল সাড়ে ৮টারদিকে কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া নিয়মিহ টহল দেওয়ার সময় চট্টগ্রাম বন্দরের বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে চলমান অবস্থায় থাকা এমভি মিয়া সাতু (M V MIA SATU) কে ডাকাতের কবল থেকে উদ্ধার করতে যায়। কোস্টগার্ড জওয়ানেরা ধাওয়া করে ডাকাতরে কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন, সীমকার্ড, মোবাইল রিচার্জ কার্ড, ২টি হোজ পাইপ এবং ডাকাতি কার্যে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ আনোয়ারার ক্ষুর্দ্দ গহিরার মোঃ ইউসুফের পুত্র মোঃ আব্দুল মালেক (৩৫), মৃত শাহ আলমের পুত্র মোঃ হোসাইন (৩২), মৃত দুদু মিয়ার পুত্র মোঃ মোজাম্মেল হক (৪০), মোঃ শরীফের পুত্র মোঃ বেলাল (২৬), মোঃ সোলায়মানের পুত্র মোঃ হেলাল (২০), মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসমাইল (২৬), মৃত আশরাফ আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আরিফ (২২) এবং মৃত শামসুল আলমের পুত্র মোঃ শাহাবউদ্দিন (২৭) কে আটক করে।
এই ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ ধৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক নিশ্চিত করেন। ##
