
হুমায়ূন রশিদ : টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সাথে ইউএসএআইডি টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। এতে ভবিষ্যতে বন পাহারা দল (সিপিজি)’র টহলকালীন নিরাপত্তা জোরদার আতœরক্ষায় সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করা হয়। শেষে টেকনাফ সাইটে কোডেক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন ইউএসএআইডি টিম।

১১ সেপ্টেম্বর সকাল ১১টারদিকে টেকনাফ রেঞ্জের টেকনাফ সহ-ব্যবস্থাপনা কার্যালয়ে সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউএসএআইডি প্রতিনিধি দলের সদস্য এবং ইউএস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ অফিস,এনভায়রনমেন্ট টিম লিডার মিস ব্রাউনি লেউইলন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ও সিনিয়র এডভাইজার মিস ফারজানা ইয়াছমিন, এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট শাহাদাত হোসেন শাকিল, এএওআর এন্টনি মোকিম, সিনিয়র ডিরেক্টর (ফাইন্যান্স) দিদারুল আলম চৌধুরী, নেচার এন্ড লাইফ প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, উপ প্রকল্প পরিচালক নারায়ন দাশ, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি একেএম নুরুল করীম রাসেল, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ, বন বিট কর্মকর্তা আবুল কালাম সরকার প্রমুখ। এছাড়াও পিএফ, সিপিজি, বনজসম্পদ মালিক প্রতিনিধি, নৃ-তাত্বিক প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, বিজিবি, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইউএসএআইডি প্রতিনিধি গণ সহব্যবস্থাপনা কমিটির সাথে বন ও পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। এছাড়া ইউএসএআইডি প্রতিনিধি ভবিষ্যতে সংশ্লিষ্ট বন বিভাগের সমন্বয়ে বন পাহারা দল (সিপিজি)’র টহলকালীন নিরাপত্তা জোরদার আতœরক্ষায় সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ এর প্রস্তাবনা করেন। শেষে ইউএসএআইডি প্রতিনিধিগণ টেকনাফ সাইটে কোডেক কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন। ###

