জাহাঁলিয়া পাড়া শাহ একাডেমীতে সমাপনী পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো. শহিদুল্লাহ : টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পড়া শাহ মজিদিয়া নুরানী একাডেমী’র পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর সকাল ১০ টায় অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আব্দুল মান্নানের সভাপতিত্বে, অত্র মাদরাসার সহকারী শিক্ষক মোঃ বেলাল উদ্দিন এর পরিচালনায় উক্ত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-৩ রানু আক্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অত্র মাদরাসার সহকারী শিক্ষক জসিম উদ্দিন, মৌলানা কবির আহমদ, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ, হাফেজ মাওলানা মোঃ ইমাম হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শফিক , জহির ড্রাইভার, মোঃ নাজির আহমদ, মৌলভী আব্দুর রহমান, মোঃ হেলাল, মোঃ আবু ছিদ্দিক, মোঃ কাইসার, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। অত্র মাদরাসা ছাত্রী হালিমা সাদিয়া পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বিদায় ও দোয়া মাহফিলে উদ্বোধণী বক্তব্য রাখেন অত্র মাদরাসার সুপার মোঃ আব্দুশুকুর বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মান পত্র পাঠ করেন, সাইফুল ইসলাম, সুফাইরা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শারমিন আক্তার, মোঃ রাশেদ , মোঃ নুরুন্নবী , নাজমা , মোঃ উসমান, সালমা আক্তার, সুমাইয়া আক্তার , মারজিয়া আক্তার ,লতিফা ফাতেমা আক্তার শফিকা আক্তার, সানজিদা আক্তার , মোঃ ইমরান হোসেন, আইশা ছিদ্দিকা । এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র মাদরাসা ভাল ফলাফল অর্জন করে যে সুনাম রক্ষা করেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের ও সে ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার মানোয়ন্ননে অভিভাকদের সচেতন হতে হবে। পরে দেশ ও জাতি এবং পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আব্দুল মান্নান ।