ফেনীতে সড়ক দূর্ঘটনায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ছাত্র শিবির সভাপতি নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: ফেনীতে সড়ক দূর্ঘটনায় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ছাত্র শিবির সভাপতি জিএম রহিম উল্লাহ (২৪) নিহত হয়েছে। ১৬ জুলাই রাত ৩টায় ঢাকা যাওয়ার পথে ফেনী এলাকায় সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।
নিহত জিএম রহিম উল্লাহ দলীল লিখক সৈয়দুর রহমনের ছোট ভাই ও কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং জাহাজপুরা মডেল ছাত্র ঐক্য পরিষদের সভাপতি।
জানা যায়, রহিমুল্লাহ তার এক নিকটাত্মীয়কে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এস আলম বাসের চাকা বাস্ট হয়। এসময় সে প্রশ্রাব করার জন্য সড়ক পার হতে গিয়ে একটি পিকআপ ধাক্কা দিলে তার মৃত্যু হয়।