সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা জালিয়াপালং মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৮নভেম্বর বিকাল ৪টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার মনখালী মেরিন ড্রাইভ সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি বস্তাসহ কুতুপালং সি-ব্লকের বনি আমির পুত্র মোঃ মিজান (২১) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজতে থাকা বস্তাটি তল্লাশী করে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ##
