বার্তা পরিবেশক :
আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ এনামুল হকের সমর্থনে নিজ বাড়িতে উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আল ওয়ালেদাইন মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ শরীফ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে উঠান বৈঠকটি শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন পুরাতন পল্লান পাড়ার সাবেক কাউন্সিলর হাজী আব্দুল কুদ্দুস।
১৩ নভেম্বর রাত ৭ টায় স্বতঃস্ফূর্তভাবে উঠান বৈঠক এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থীর বড় ভাই বিশিষ্ট সীমান্ত বানিজ্য ব্যবসায়ী মোঃ ফারুক. ব্যবসায়ী মোঃ রফিক, মোঃ ফরিদ, আবুল কাশেম ভুলু, ছালেহ আহমদ, যুবনেতা নুরুল কবির, যুবলীগ নেতা মোঃ আলমগীর, মোঃ হারুন, শ্রমিক লীগের সভাপতি বাবলু, জোনাকি ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুবনেতা পুরাতন পল্লান পাড়ার নাফ একতা যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নুর আলম, মোঃ হেলাল, মোঃ আইউব, পৌরসভার শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান, ছৈয়দ হোসেন, ছৈয়দ মোরাদ, মোঃ ফিরোজ, শামসু ফকির, কালামিয়া নার্সারি সহ প্রমূখ।
উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লড়াকু যুব সমাজ।

উঠান বৈঠকের প্রায় দুই হাজারের চেয়ে বেশি বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
টেকনাফ স্থল বন্দরে বিশিষ্ট ব্যবসায়ী এবং কাউন্সিলর প্রার্থীর বড় ভাই মোহাম্মদ ফারুক বলেন আমার ভাই নির্বাচিত হলে এলাকার সমস্যা গুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক বলেন. আমি আপনাদের সুখে দুঃখে অংশীদার ছিলাম এবং এখনো আছি। ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার এলাকার সকল শ্রেনীর মানুষ স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে এবং আমার মেধা এবং জীবন যৌবন আপনাদের জন্য উৎসর্গ করার ইচ্ছা আছে এবং যদি আপনারা আমার সাথে থাকেন।
