শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
নারিকেল ও ডাবের চাহিদা পূরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিয়েতনামী উন্নত জাতের খাটো নারিকেল চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫এপ্রিল) দুপুরে উপজেলা সদরের বিছামারা এলাকায় হর্টিকালচার সেন্টারে আনুষ্ঠানিক ভাবে দুটি নারিকেল চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির, উপজেলা উদ্যান তত্ত্ববিদ এমরান কবির, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ সহকারী উদ্যান তত্ত্ববিদ দুলাল সেন, হিসাব রক্ষক প্রলয় কান্তি দে, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন প্রমুখ।
হর্টিকালচার সেন্টারের উপজেলা উদ্যান তত্ত্ববিদ এমরান কবির জানান- ভিয়েতনামের আদলে নারিকেলভিত্তিক পরিবার বা সমাজ তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে নারিকেল চারা রোপন কর্মসূচী ও কৃষকদের মাঝে চারা বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করেন।
