চুসাটের নির্বাচনে রবিউল আলম সভাপতি ও রাসেল সাঃ সম্পাদক নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব টেকনাফ’র (চুসাট) কার্যকরী পরিষদ ২০১৮-১৯ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷
জানা যায় ৩০ জানুয়ারি’ বুধবার দুপুর ২ টায় চকবাজারস্থ প্রিপারেশন কোচিং সেন্টার হল রুমে চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব টেকনাফ’র (চুসাট) কার্যকরী পরিষদ ২০১৮-১৯ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে ৷

এতে চবি সমাজতত্ত্ব বিভাগের ছাত্র, মোঃ রবিউল আলম রবি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে চবি ফাইন্যান্স বিভাগের ছাত্র নেওয়াজ মুর্শেদ রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।
এতে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, প্রধান নির্বাচন কমিশনার,
চবি ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মুরশেদুল হক, শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক নুরুল বশর রাসেল, সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করেছেন বলে সুত্রে জানায় ৷
বিগত কমিটিতে জাহেদ হোসাইন পুলক সভাপতি , আবুল কালাম সাধারন সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য গত বছরের ৯আগষ্ট নির্বাচন করার কথা থাকলেও বিজয়ী সভাপতি ট্রেনে কাটা পড়ে পা হারানোয় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে ৷