দলের ছেলেরা উপোষ থাকবে বাইরের ছেলেরা রংবাজি করবে তা মেনে নেওয়া যায় না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা বলেছেন, দলের ছেলেরা উপোষ থাকবে আর বাইরের ছেলেরা রংবাজি করবে তা মেনে নেওয়া যায় না। সোমবার ২৭ মার্চ বাস স্টেশন চত্বরে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের স্বাধীনতা ও জাতীয় দিবসের সমাবেশ ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
জনপ্রতিনিধি কর্তৃক দলীয় নেতা কর্মীদের মূল্যায়ন না হওয়া প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন এটা খুবই দু:খজনক। দলীয় নেতাকর্মীরা কেন মূল্যায়ন হবেনা। তিনি উন্নয়ন কর্মকান্ড ও ব্যবসা বানিজ্যে দলীয় নেতাকর্মীদের সুযোগ দানের জন্য ও আহবান জানান।