চকরিয়ায় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার শ্লোগানে গতকাল কক্সবাজারের চকরিয়ায় “জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯” এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন করা হয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ এর সভাপতিত্বে “জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন পরবর্তী অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তদন্ত আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শোভন দত্ত, মেডিকেল অফিসার ডাঃ খালেদ হোসেন, ডাঃ শামজুদা বেনজির, ডাঃ তারেক শাম্স, ডাঃ মহিউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অপরদিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা শনিবার হাসপাতাল মিলনায়তনে উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল করিম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মুজিবুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। সভায় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভার শুরুতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষথেকে আলহাজ জাফর আলম এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। সেইলক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্যসেবার খাত এগিয়ে যায়। শহর থেকে গ্রামের হাসপাতালে ডাক্তার পাওয়া যায়। গ্রামীণ জনপদের কমিউনিটি ক্লিনিক গুলো সচল থাকে। অন্যরা ক্ষমতায় আসলে সব ক্লিনিক বন্ধ হয়ে যায়। জনগনের চিকিৎসাসেবার ব্যাঘাত ঘটে।
তিনি বলেন, চিকিৎসাখাতে শেখ হাসিনা সরকারের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে এখন থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রদক্ষেপ নেয়া হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। তাই কোন ধরণের অজুহাত না দেখিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। রোগীদের মাঝে শতভাগ সেবা নিশ্চিত করতে হবে।