তাসফিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টেকনাফে ছাত্রলীগের শোক র‍্যালী ১৫ই মে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
তাসফিয়া আমিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের শোক র‍্যালী ও স্মারকলিপি প্রদান আগামী ১৫ই মে সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
গত বুধবার ছাত্রলীগের মানব বন্ধন কর্মসূচী থেকে শোক র‌্যালী ও স্মারকলিপি প্রদানের এ ঘোষনা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য চট্টগ্রাম সানশাইন স্কুলের নবম শ্রেনীর ছাত্রী টেকনাফ ডেইল পাড়ার মোহাম্মদ আমিনের মেয়ে তাসফিয়াকে গত ১ মে ওআর নিজাম রোডের বাসা থেকে ডেকে নিয়ে যায় বন্ধু আদনান।
পরদিন পতেঙ্গা সীবীচ এলাকা থেকে তাসফিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পিতার দায়ের করা মামলার প্রধান আসামী আদনানকে গ্রেফতার করেছে পুলিশ।
নবম শ্রেনীর অবুঝ শিশু তাসফিয়া হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠে দেশব্যাপী। বিভিন্ন সংগঠন বিভিন্ন স্থানে তাসফিয়া খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্চারে হয়ে উঠে।
তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা ছাত্রলীগ গত বুধবার মানব বন্ধন কর্মসূচী পালন করে ও আগামী ১৫ মে শোক র‌্যালী ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করে।