হুমায়ূন রশিদ : টেকনাফ সড়কে এম বদি ও সফর সর্ঙ্গীদের বহনকারী পাজেরো গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দূবৃর্ত্তরা। এমপি বদি এই ঘটনার জন্য বিএনপি কর্মীদের দায়ী করেছেন।
জানা যায়, ৩০ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলঅদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডভোকেট আহমদ হোছনের জিয়াফত অনুষ্ঠান হতে এমপি আলহাজ¦ আব্দুর রহমান বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ ও কমিশনার ফরিদসহ টেকনাফ নিজ বাস ভবনে নিজের ব্যবহৃত পাজেরো গাড়ি (ঢাকামেট্টো-ঘ-১৩-৬৮৮০) ফেরার পথে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম কাঞ্জর পাড়ার মসজিদ সংলগ্ন টেকে পৌঁছলে একদল দূর্বৃত্ত এমপি বদির গাড়ি লক্ষ্য করে পেছন থেকে গুলিবর্ষণ করে। এতে গাড়ির পেছনের কাসের গ্লাস ফুঁটো হয়ে যায়। এই ঘটনার পর পরই লোকজন জড়ো হয়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় দ্রæত ঘটনাস্থলে গমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর পরপরই টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্লু বের করার চেষ্টায় ছিলেন।
এই ব্যাপারে আলহাজ¦ আব্দুর রহমান বদি বলেন, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহর শ্বাশুড় বাড়ির সামনে আমার গাড়ির উপর হামলা করে।
এই ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ মোঃ আব্দুল্লাহর বক্তব্য জানতে রাত ১০টায় মুঠোফোন ০১৮১৩-৭১৫৮৮৩ নং-এ যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এই ধরনের ঘটনা জনমনে নানা ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
