ডেইলি পোস্ট পত্রিকায় নিয়োগ পেলেন ওবাইদুর রহমান নয়ন

লেখক: নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে
প্রকাশ: ১ বছর আগে

ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি জাতীয় পত্রিকা দ্যা ডেইলি পোস্ট এর টেকনাফ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ওবাইদুর রহমান নয়ন।

নয়ন জানান, আজ সোমবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত নিয়োগপত্রের কপি ও আইডি কার্ড হাতে পেয়েছেন তিনি।

তিনি দেশের অন্যতম শীর্ষ  দৈনিক কালবেলার  টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পাশাপাশি তিনি অনলাইন “টেকনাফ টুডে”র বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করে যাচ্ছেন।

দ্যা ডেইলি পোষ্ট পত্রিকায় নিয়োগ পাওয়ায় তিনি সকল সহকর্মীসহ শুভাকাংখীদের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।