সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, টেকনাফ উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথানুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শহীদ উল্লাহ, টেকনাফ :
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, টেকনাফ উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথানুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ মে শুক্রবার বিকেলে পৌরসভার হোটেল নিউ গার্ডেন হল রুমে টেকনাফ শাখার সভাপতি এম আবছার সোহেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, এ কে এম মনছুরউল হক, সাংস্কৃতিক সম্পাদক সনজিৎ ধর, জেলা নেতা ডা. অমর কান্তি দাস, ফুরকান আহামদ, সমির বরণ পাল, খাইরুল আমিন চৌধুরী, মফিজ উল্লাহ প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সেক্টরস কমান্ডারস ফোরাম টেকনাফ উপজেলা সহ সভাপতি ব্যবসায়ী এম এ হাশেম সিআইপি, সহ সাধারন সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সোহাগ প্রমুখ।
5555555555 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় বক্তারা বলেছেন, সাম্প্রদায়িকতা, হত্যা,সন্ত্রাস, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতাকে অর্থবহ করতে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কাজ করে যাচ্ছে। তাই দলমত নির্বিশেষে ৭১ সালের মত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে অর্থনৈতিক ভাবে স্বাধীন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে কর্মকান্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এ কাজের সহযাত্রী হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবো।
সভার শুরুতে সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মোহাম্মদ আলী। পরে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
22222222222222 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রসঙ্গত চলতি মাসের শুরুতে এম আবসার সোহেলকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারন সম্পাদক করে সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, তেতাল্লিশ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।