হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার মানব পাচার মামলার পলাতক নারীসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় কক্সবাজার র্যাব-১৫ সদর কোম্পানী চৌকস একটি আভিযানিক দল রেজুখাল এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার মামলা নং-৪/৫৫৮,তারিখ-০৩/০৭/২০২৩,ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮ তৎসহ ৩৮৫ পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় ২নং পলাতক আসামী টেকনাফ বাহারছড়ার হাজম পাড়ার মৃত সালেহ আহমদের পুত্র সমশু (৩৫) এবং এজাহারনামীয় ৩নং পলাতক আসামী একই ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের জকির আহমদের স্ত্রী শফি আরা (৩০) কে গ্রেফতার করে। উক্ত এলাকায় এখনো অনেক নারী-পুরুষ কৌশলে মানব পাচারে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###
