ডুলাহাজারা সাফারি পার্কের জীববৈচিত্র্য ও চুনতি অভয়ারণ্য বনাঞ্চল পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত দেশের প্রথম সাফারি পার্কের জীববৈচিত্র্য ও চুনতি অভয়ারণ্য বনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গত বৃহস্পতিবার (২৪এপ্রিল) দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজার থেকে চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এরপর তিনি চুনতি অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে পৌঁছে বন সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চুনতি অভয়ারন্য বন বিভাগের বিভিন্ন এলাকা ও চুনতি লম্বাশিয়ায় পাহাড় কেটে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন। একইদিন বিকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। এসময় তিনি পার্কের জৈববৈচিত্র ও পর্যটন স্পট সমূহ ঘুরেফিরে দেখেন।
পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর সঙ্গে উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক অঞ্চল ঢাকা এর বন সংরক্ষক সানাহ উল্লাহ পাটোয়ারী, চট্টগ্রাম অঞ্চলের উপবনসংরক্ষক (সিএফ) মোল্যা রেজাউল করিম, কক্সবাজারের উত্তর বনবিভাগের ডিএফও  মারুফ হোসেন, বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ডিএফও ও সাফারি পার্কের তত্বাবধায়ক আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের ডিএফও  বেলায়েত হোসেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামু্ল হাছান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  জীববৈচিত্র্যে কর্মকর্তা নূর জাহান, দ্বিপান্বিতা ভর্টাচার্য্য,চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ অফিসার মো : মনজুর আলম, চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা গাজি বাহার উদ্দিন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হোসেন, জলদি বন্যপ্রানী রেঞ্জ অফিসার আনিচ্ছুজ্জামান শেখ প্রমুখ।