নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বখাটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রী ও তার পরিবারের উপর হামলা চালিয়ে মা-বাবা ও বোনসহ ৪ জনকে আহত করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বানিয়ার ছড়া মাদ্রাসা পাড়ায়।
এই ঘটনায় ছাত্রীর মা ছেনুয়ারা বেগম বাদী হয়ে স্থানীয় নুরুল কবিরের পুত্র আবুবক্কর(২৭) সহ ৭ জনের নাম উল্লেখ পূর্বক চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
ছাত্রীর মা জানান, স্থানীয় নুরুল কবিরের পূত্র আবু বক্কর এক জন বখাটে প্রকৃতির লোক, সে বিবাহিত হওয়া স্বত্বেও বাদীর কলেজ পুড়ুয়া মেয়েকে প্রায় সময় কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। তার প্রস্তাবে রাজী না হলে তাকে অপহরণসহ সামাজিক ও পারিবারিক মান সম্মান হানী করবে বলে জনসম্মুখে হাঁকাবকা করত। এ ঘটনায় স্থানীয় মুরব্বিদের কাছে নালিশ করলে বখাটে ক্ষিপ্ত হয়ে অপরাপর আসামীদের ভুল বুঝিয়ে গত ১১ এপ্রিল বিকালে বাদীর মেয়ে কলেজ ছাত্রী বাড়ীতে প্রবেশের সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করতঃ কু প্রস্তাব দেয়, তাতে ঐ কলেজ ছাত্রী প্রতিবাদ করলে সংঘবদ্ধ আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বসত ভিটায় প্রবেশ করে কলেজ ছাত্রীকে শালীনতা হানী পূর্বক আক্রমণ করে ফুলা জখম করে ,এ সময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা ছাত্রীর মা, বাবা ও ভাইদের মেরে আহত করে।
ভুক্তভোগীরা পুলিশের জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ এ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা ছাত্রীর গলায় থাকা ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন চিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কলেজ ছাত্রী আহত হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও জানান আহত ছাত্রীর মা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কলেজ ছাত্রীকে শলীনতাহানী পূর্বক হামলা ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
