ডি.টি সোশ্যাল ফোরামের মাসিক সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফে সামাজিক উন্নয়নমুলক সংঘটন ” ডি.টি সোশ্যাল ফোরাম” এর মাসিক সাধারণ সভা ফোরামের ডাইরেক্টর পল্লী চিকিৎসক রণজিৎ পালের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত চেয়ারম্যান এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব ডা: টিটু চন্দ্র শীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংঘটন এর মহাপরিচালক ও বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া র ১ম সহসভাপতি জনাব আবু সুফিয়ান। সংঘটন এর ডাইরেক্টর এহসানুল হকের সঞ্চালনায় ডাইরেক্টর বৃন্দের মাঝে বক্তব্য রাখেন কেয়ার ল্যাব এর এমডি মোহাম্মদ ফারুক, ড্রাগ ইন্টা ম্যানেজার উজামা, জুলফার ম্যানেজার মুস্তফা কামাল, নীপ্রো-জেএমআই ম্যানেজার মোহাম্মদ ইয়াকুব, টেকনাফ ফারিয়ার সভাপতি আবদুর রহমান, বীকন ফার্মার টেরিটরি ম্যানেজার চঞ্চল বড়ুয়া, কেমিকো ফার্মার সিনিয়র এমপিও মিরাস হোসেন,গ্লোব ফার্মার সিনিয়র এমপিও মোহাম্মদ আজিম। এছাড়া অন্যান্যের মাঝে বক্তৃতা করেন এলকো ফার্মার ম্যানেজার মোহাম্মদ নাহিদ,ওরিয়ন ফার্মার ম্যানেজার একরাম উল্লাহ, ওরিয়ন ফার্মার এমপিও নুরুল আমিন,কেয়ার ল্যাব এর ম্যানেজার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
সভায় এপ্রিল মাসের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়, এর মধ্যে অফিসিয়াল নথিপত্র সংরক্ষন, গেঞ্জী, টুপি,১লা বৈশাখ মারোতের পাগলভোজে অংশগ্রহন, ১৩ই এপ্রিল খেয়াতি বিল ধর্মীয় প্রতিষ্টানের বর্ষবিদায় উৎসবে অংশগ্রহণ, ফারিয়ার পান্তাইলিশ অনুষ্টানে অংশগ্রহণ, বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত বিবিধ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভাশেষে সংঘটনের চেয়ারম্যান ডা: টিটু স্যার এর সৌজন্যে গ্রান্ড স্ন্যাক্সপার্টির আয়োজন করা হয়।