ডি.টি স্পেশ্যাল ফোরামের পক্ষ থেকে এতিমদের সাহায্য প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের সামাজিক উন্নয়ন মুলক সংগঠন ডি.টি সোশ্যাল ফোরামের এতিমখানায় সাহায্য প্রদান উপলক্ষে এক আলোচনা সভা সংঘটন এর চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র সহকারী রেজিষ্টার ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাপরিচালক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কক্সবাজার আরএসএম ফোরামের সভাপতি বাবু পার্থ প্রতিম দাশ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ডাইরেক্টর এহেসানুল হক, আজিম উদ্দিন, মিরাস উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, চঞ্চল বড়ুয়া, রনজিত পাল, মুস্তাফা কামাল প্রমুখ। হযরত ইমাম হোসাইন (রাঃ) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা পক্ষে হাদিয়া গ্রহণ করেন প্রতিষ্ঠান এর শিক্ষক হাফেজ আবদুল লতিফ, হাফেজ মোহাম্মদ এহসান এবং মৌলানা মোহাম্মদ আনোয়ার। অনুষ্ঠানে সভাপতি সংগঠন এর চেয়ারম্যান ডাঃ টিটু চন্দ্র শীল সংগঠনের পক্ষ হতে সকল ধর্মীয়, সামাজিক উন্নয়ন মুলক কাজে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।