টেকনাফ সাংবাদিক ফোরামের শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ সাংবাদিক ফোরামের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পূষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপদেষ্টা নুরুল করিম রাসেল,কাইছার পারভেজ চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবাইর,আকতার হোসেন হিরু, নুরুল আলমসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।