হ্নীলায় সিএনজি চালককে মারধর ও অপহরণের চেষ্টা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিনিধি : হ্নীলায় সড়কের সিএনজি থামিয়ে চালককে বেদম প্রহার করে অপহরণের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। হামলার শিকার চালককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, ৩ সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে হ্নীলা জুম্মাপাড়ার সরওয়ার কামালের মালিকানাধীন সিএনজি (কক্সবাজার-থ-১১-৪২৩৭) চালক পশ্চিম পানখালীর নুরুল আলমের পুত্র আনোয়ারুল ইসলাম বাপ্পী (২৪) জাদিমোরা হতে ফেরার পথে দক্ষিণ আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে ৬/৭ জন যুবক লাঠি নিয়ে গতিরোধ করে। কোন কারণ ছাড়া চালককে মারধর করে অজ্ঞান করে ফেলে রাখে। এরপর তাকে পশ্চিমের পাহাড়ে নিয়ে ২ লক্ষ টাকা আদায়ের হুমকি দেয়। এমতাবস্থায় পাশর্^বর্তী এক বৃদ্ধ এসে এই চালককে উদ্ধার করে। পরের অপর সহযোগী চালকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এই ব্যাপারে হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও হ্নীলা-হোয়াইক্যং সিএনজি-মাহিন্দ্রারা সমিতির সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন বলেন, দিন-দুপুরে সড়কে এই ধরনের ঘটনা কাম্য না। এসব অপরাধীদের দমন করে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান।
এদিকে আহত সিএনজি চালক জানান,এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।