বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা রঙ্গিখালী এলাকার ওসি প্রদীপের সোর্স, কুখ্যাত ডাকাত দল গিয়াস বাহিনীর প্রধান গিয়াস ডাকাতকে অবৈধ অস্ত্র,গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৭ এপ্রিল ভোররাত সাড়ে ৪টায় টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল হ্নীলা পশ্চিম রঙ্গিখালী শীলের জিরি পাহাড়ের ঢালে অভিযান চালিয়ে গুরা মিয়ার পুত্র এবং কুখ্যাত ডাকাত গিয়াস বাহিনীর প্রধান গিয়াস ডাকাত গিয়াস উদ্দিন (৩৯) কে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১টি ওয়ান শুর্টারগান,২রাউন্ড রাবার কার্তুজ এবং ৫হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আদালতে অস্ত্র, মাদক, হত্যা ও অন্যান্য ধারায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে মর্মে থানার রেকর্ডপত্রে প্রর্তীয়মান হয়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, ধৃত আসামী গিয়াস উদ্দিন প্রঃ গিয়াস ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক পৃথক ধারায় নিয়মিত মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ###
