বার্তা পরিবেশক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনী ‘Navy Defence & Maritime Security Exhibition (NAVDEX)-2019’ এ অংশগ্রহণ শেষে আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান NAVDEX-2019 Ges IDEX-2019 উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া, সমরাস্ত্র প্রদর্শনীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমুহ পরিদর্শন করেন। পাশাপাশি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদর্শন করেন। নৌপ্রধানের উক্ত সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, উক্ত মহড়ায় অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান গত ১৫ ফেব্রæয়ারি ২০১৯ তারিখে আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
