টেকনাফ শীলবনিয়াপাড়ার প্রবীন আলেমেদ্বীন মৌলভী জাফর আর নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হাবিবুল ইসলাম হাবিব |
টেকনাফ শীলবনিয়া পাড়া এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রবীণ মুরব্বি মৌলভী জাফর আহমদ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১০এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় শীলবনিয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।