বিশেষ প্রতিবেদক : হ্নীলা বাসষ্টেশন হতে এক বুদ্ধি প্রতিবন্ধি যুবক নিখোঁজ হয়ে পড়েছে। কোন সুহৃদ ব্যক্তি নিখোঁজ যুবকের সন্ধান পেলে পরিবারকে জানানোর জন্য সবিনয়ে আহবান জানানো হয়েছে।
জানা যায়, গত ১৬সেপ্টেম্বর দুপুর ২টারদিকে টেকনাফের হ্নীলা বাসষ্টেশনের পূর্ব সিকদার পাড়ার আব্দুল শুক্কুরের ২য়পুত্র বুদ্ধি প্রতিবন্ধি মোহাম্মদ উল্লাহ (২৫) বাড়ি থেকে বের হয়ে এখনো বাড়ি ফিরে আসেনি। সে ৫ভাই, ১ বোনের মধ্যে ২য়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল গেঞ্জি ছিল। সম্ভাব্য স্থানে সন্ধান করে না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছে।
কোন সুহৃদবান ব্যক্তির ছবির এই বাক প্রতিবন্ধি যুবকের সন্ধান পেলে তার পরিবারের মোবাইল নাম্বার-০১৮৭৬-৯৭৬৮২৫ এ জানানোর জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন। ##
