টেকনাফ মহেশখালীয়া পাড়ার সৈয়দ উল্লাহ ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ সৈয়দ উল্লাহ নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৭ অক্টোবর দুপুর দেড়টারদিকে র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল যানবাহনে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে গোদারবিল-কচুবনিয়া সড়কের ইসহাক আহমদের বাড়ির সামনে পাঁকা রাস্তায় অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ মহেশখালীয়া পাড়ার হাফেজ উল্লাহর পুত্র সৈয়দ উল্লাহ (২০) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ৫হাজার ৬শ ৮০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###