টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ই*য়া*বা*সহ গ্রেফতার-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) এর সদস্য পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

১১এপ্রিল দুপুর ২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ (বিশেষ জোনের) সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক দল হ্নীলা ইউপির মোছনীপাড়াস্থ মাদরাসাতুল হাসান ওয়াল হোসাইন (রাঃ) ইসলামিয়া সুন্নিয়ার সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মোহাম্মদ ওসমান (২৮) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এর আগের দিন রাত সাড়ে ৮টারদিকে ডিএনসির বিশেষ আভিযানিক দল টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের সীবীচের নাফ শিশু পার্কের দক্ষিণ পাশে কামরুল সাদেক এর নির্মানাধীন বিল্ডিং এর পশ্চিম পাশে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন সওদাগরের পুত্র মেঃ শহীদ উল্লাহ (২৪) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ (বিশেষ জোনের) সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন, টেকনাফ মডেল থানায় ২ জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের পর ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে। ###